সর্বশেষ সংবাদ :

শাহজাদপুরে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি। তিনি নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।
জানা যায়, গত কাল শুক্রবার সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে একটি আমগাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
মৃত হাসমত ফকিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনা জানার পর শাহজাদপুর থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা অধিক তদন্তের জন্য লাস্ট ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।


প্রকাশিত: May 16, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ

আরও খবর