সর্বশেষ সংবাদ :

নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চাল বোঝায় ট্রাকের সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার, নওগাঁ: দেশের উত্তর জনপদের নওগাঁ জেলা সদর থেকে দেশের বিভিন্ন এলাকায় যাওয়া চাল বোজায় ট্রাক ছিনতাইয়ের ৫ দিন অতিবাহিত হলেও ছিনতাই হওয়ি চালের কোন সন্ধান মেলেনি। ফলে নওগাঁর চাল ব্যবসায়ী মহলে ফের আতংক ছড়িয়ে পড়েছে।
গত ২৪ জানুয়ারি দিনগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের মেসার্স মনোরঞ্জন রায়ের দোকান থেকে বিভিন্ন জাতের প্রায় ১৪ মেট্রিক টন চাল নিয়ে ট্রাকটি গাজীপুরের কালীগঞ্জ থানার জয়দেবপুর ইটখোলা রাস্তার বাঙ্গালগাও সাকিনের একটি মুরগীর ফার্মের দক্ষিন পাশের রাস্তায় পৌছালে ছিনতাইকারী দল চালক ও হেরপারকে বেধে রেখে মারপিট করে চাল বোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। ট্রাকাট শ্রীমঙ্গল নতুনবাজার মেসার্স জলিল খাদ্যভান্ডারে যাচ্ছিল।
২৫ জানুয়ারি সকালে চালক আবদুল খালেক ও হেলপার ইমরান হোসেনকে স্থানীরা উদ্ধার করে।
এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটান থানায় মামলা হয়েছে। পরে ট্রাকটি ওই এলাকার রাস্তার পাশে খালি অবস্থায় পাওয়া গেলেও ট্রাকের বোঝাই চাল পাওয়া যায়নি।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:23 am | সুমন শেখ