বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেটের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয় হাজারের অধিক গরিব অসহায় মানুষ।
বগুড়া টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ ডাক্তার প্রতিনিধি দল দন্ত চোখ কান গলা অর্থপেডিক ও মেডিসিন বিষয়ে চিকিৎসা দেন।
ওয়াকফ্ এস্টেটের মোয়াতল্লীন অবসর প্রাপ্ত এডিশনাল এসপি এনামুল হক চৌধুরী বলেন, মরহুম উমির উদ্দিন আমার দাদা। তিনি ১৯৪৪ সালে জীবন দশায় এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ওয়াকফর নামে কিছু সম্পত্তি লেখে দেন। সেই থেকেই আমরা বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এমন মহতী উদ্যোগ করে যাব।
আওলাই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী বলেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ যে ইউনিয়নবাসির জন্য এমন মহতী উদ্যোগ নেওয়ায়। এসময় মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ও এস্টেটের সদস্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেয়ে স্থানীয়রা বেশ খুশি।