সর্বশেষ সংবাদ :

বিভিন্ন মহলের শোক : সাংবাদিক কাবিল হোসেনের সহধর্মিণীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা ২৪ ডটকম এর চিফ ফটো সাংবাদিক কাবিল হোসেনের সহধর্মিণী কবিতা পারভিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ৩০ ডিসেম্বর রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃতকালে তিনি দুই কণ্যা সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর খুলিপাড়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। কাবিল হোসেনের সহধর্মিণী দীর্ঘদিন নানান অসুস্থতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে সানশাইন পরিবার ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখা। শোকবার্তায় তারা বলেন, তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি”।


প্রকাশিত: December 31, 2025 | সময়: 12:38 am | সুমন শেখ