সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মানজুরা মুশাররফ’র মতবিনিময়

লিয়াকত আলী বাবলু,মহাদেবপুর :

মহাদেবপুরে উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। ১৫ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সূচনা বক্তব্যে উপস্থিতি সকল সাংবাদিকের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে পরিচয় জানতে চান। পরিচয় পর্ব শেষে মহাদেবপুরের গন মানুষের প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমে জানার জানার জন্য ফ্লোর ওপেন করে দেন। এ সময় সাংবাদিকরা বর্তমান দেশের অন্যান্য স্থানের মত কৃত্রিম জ্বালানি সংকট দূরীকরণ, উপজেলার যানজট নিরসনে বিশেষ করে পোস্ট অফিসের প্রাচীর অপসারণ করে গোল চত্বর তৈরি অথবা ওভারব্রিজ নির্মাণ তা নাহলে কবরস্থানের পশ্চিমপাশের রাস্তা এবং শহীদ মিনারের পূর্ব পাশে সংযোগ স্থাপনের জন্য মূল সড়কে আন্ডার পাস নির্মাণের প্রস্তাব দেন । জিহাদ শিশু পার্কের অসমাপ্ত কাজ সমাপ্ত করা। এছাড়া সরু রাস্তায় অতিরিক্ত অটোরিকশা বা চার্জার ভ্যান রাখতে না দেওয়া, বাসস্ট্যান্ডে সিএনজি অটো ভ্যান রিক্সা অপসারণ , বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখল করে যে সকল দোকান বসে তা অপসারণ, আত্রাই নদীতে বজ্র ফেলা বন্ধ করা, লোহার ব্রিজ সংস্কার , উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে নিয়োজিত গ্রন্থাগারিকের বেতন ব্যবস্থা চালু করা সহ পাঠাগারের পূর্ণ সংস্কার, মহাদেবপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে দৃষ্টি দান, মহাদেবপুরের একমাত্র হেলিপ্যাড সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

 

তাছাড়াও মহাদেবপুরের অধিকাংশ হাটে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের জন্য দাবি জানানো হয়। মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লিয়াকত আলী বাবলু, আজাদুল ইসলাম আজাদ, বরুণ মজুমদার, আক্কাস আলী ,গৌতম কুমার মহন্ত, এম সাখাওয়াত হোসেন, আইনুল ইসলাম ,ইউসুফ আলী সুমন, অসিত দাস প্রমুখো। উল্লেখ্য যে সাংবাদিকদের কথা শোনার পরে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বিগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা বাসির সকল সমস্যা দূর করার আশ্বাস প্রদান করেন।

সানশাইন /শামি


প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬ | সময়: ১০:০৩ অপরাহ্ণ | Daily Sunshine