সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার (১৪ এপ্রিল) গোদাগাড়ীতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়। গোদাগাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
সকাল নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বৈশাখি শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীন চত্বর হয়ে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের আবহমান বাংলার চিরায়ত চিত্র ফুটিয়ে তোলা হয়।

শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে গোদাগাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্ন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব।

বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বিগত বছরের যত গ্লানি মুছে ফেলে নতুন বর্ষে আমরা নতুন করে শুরু করি।

আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ঐক্যবদ্ধ, রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আশা করছি সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবো। এটাই হোক আমাদের নববর্ষের সকলের আকাঙ্খা, আমরা সবাই মিলে গোদাগাড়ীকে একটি সুষ্ঠু ও সুন্দর জনপদে রূপান্তর করবো এবং দেশের উন্নয়নে সবাই মিলে অংশ গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্নর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে। পহেলা বৈশাখে উপজেলা চত্বরে দিনব্যাপী গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়।

সাইফুল ইসলাম /শামি


প্রকাশিত: April 14, 2026 | সময়: 7:34 pm | Daily Sunshine