, , ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও ৭ জন গুরুত্বত আহতের ঘটনায় পুঠিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
প্রথম মামলাটি করা হয় ডাকাতির প্রস্তুতি ও সমবেত হওয়া এবং দ্বিতীয়টি অজ্ঞাত ২ শত ৫০ জন থেকে ৩ শত জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় পুঠিয়া থানার এসআই মামুনুর রশিদ বাদি হয়ে মামলা দুটি করেন। অজ্ঞাত হত্যা মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল হোসেন বলেন, একজন নিহত হয়েছেন সে ব্যাপারে আড়াইশো থেকে ৩০০ জনের বিরুদ্ধে অজ্ঞাত হত্যা মামলা ও ডাকাতির প্রস্তুতি ও সমবেত হওয়া দুটি মামলা হয়েছে। পরে আর কেউ মারা যায়নি। সবাই চিকিৎসাধীন রয়েছে। আরো তদন্ত করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানশাইন /শামি