, , ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে রেখে সেখান থেকে সরে যায় তারা।
পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করে সদর থানা পুলিশ। ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।