সর্বশেষ সংবাদ :

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

পাবিপ্রবি প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

‎আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় জুলাই -৬ হল, স্বাধীনতা হল এবং প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।


‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার মুখপাত্র আবু বক্কর সিদ্দিক বলেন, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করে, আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ ও আহত হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ইন্টেরিম সরকারকে সতর্ক করিয়ে দিতে চাই আপনারা দুই হাজার শহীদের ওপরে পাড়া দিয়ে নির্বাচনের পর দেশ থেকে পালিয়ে যেতে পারবেন না, ছাত্র-জনতা আপনাদের কখনও ক্ষমা করবে না।

‎ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ বাধা দেয়। আমি এই জ্ঞানে পাপী ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনি মুসলমানদের রক্ত দেওয়ার ইতিহাস পড়েননি, এখানে আমরা যারা আছি সবাই হাদী। বিচার চাওয়া আমাদের নাগরিক অধিকার। আপনারা কি মনে করেছেন আমরা আর কয়েক দিন ক্ষমতায় আছি। আপনারা পার পেয়ে যাবেন না। ইতিহাস আপনাদের মনে রাখবে।

আলামিন /শামি


প্রকাশিত: February 6, 2026 | সময়: 8:54 pm | Daily Sunshine