সর্বশেষ সংবাদ :

জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে গোদাগাড়ীতে স্বাগত মিছিল

স্টাফরিপোর্টার, গোদাগাড়ী :

জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমানের রাজশাহীর গোদাগাড়ীতে আগমনকে কেন্দ্র করে স্বাগত মিছিল করেছে দলটির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মহিশালবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে গোদাগাড়ী সদর ডাইংপাড়া মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শওকত হোসেন,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. হাফিজুর রহমান, এছাড়াও ছাত্রশিবির উপজেলা সভাপতি নাজমুস শাকিব,সেক্রেটারী মোঃ শাওয়াল, পৌর সভাপতি জুবায়ের হোসেন,সেক্রেটারী আবু সুফিয়ানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান আগামী ৫ ফেব্রয়ারি বৃহস্পতিবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) জামায়তের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের নির্বাচনি আসনে দুপুরে মহিষালবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

উপজেলা আমীর নোমায়ন আলি মাষ্টার জানান, আমিরের জামায়াতের আগমনকে কেন্দ্রকরে গোদাগাড়ী-তানোর উপজেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গোদাগাড়ীতে এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: February 3, 2026 | সময়: 8:07 pm | Daily Sunshine