, , ।
পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকওয়া হক।
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) রাত ৮.৩০ টায় সংগঠনটির উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি:অমিত কবিরাজ,যুগ্ম সাধারণ সম্পাদক:শফিউল্লাহ খান নাফিজ, সাংগঠনিক সম্পাদক: জুয়েল খান; কোষাধক্ষ:তাহের মৃধা, সহ-কোষাধক্ষ:অর্ঘ্য, দপ্তর সম্পাদ:আল মামুন তাকবির ; উপ দপ্তর সম্পাদক: রুদ্র বিশ্বাস, প্রচার সম্পাদক:সাইদ খান ; ক্রীড়া বিষয়ক সম্পাদক: অহিদুল ইসলাম অনিক ; সহক্রীড়া বিষয়ক সম্পাদক:সালমান।
এছাড়াও,সাংস্কৃতিক সম্পাদক :প্রজ্ঞা পরোমিতা; উপ-সাংস্কৃতিক সম্পাদক :রিদিতা বিশ্বাস; ছাত্রী বিষয়ক সম্পাদক :আছিয়া আনিকা, সমাজকল্যাণ সম্পাদক :এনামুল হক, সহ সমাজকল্যাণ সম্পাদক : কাইফ ইয়াসার অর্নব।
আল আমিন/শামি