সর্বশেষ সংবাদ :

বাঘায় বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, মালিক আটক

নুরুজ্জামান,বাঘা :

সীমান্তবর্তী রাজশাহীর বাঘা থানায় যোগ দানের পর নয়া ওসি ফেসবুক পেইজে লিখেছিলেন, এলাকার জনগণ সহায়তা করলে মাদকের শিকড় উপড়ে ফেলবেন। সেই পথেই এগোচ্ছেন ওসি সেরাজুল হক। লোকজন বলছেন, ইতোমধ্যে গাঁ ঢাকা দিয়েছেন চোরাকারবারীরা।এই ফাঁকে বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে বাড়ির আঙ্গিনায় চাষকরা বিশাল গাঁজার গাছ সহ মাদক সেবন কারী ও বিক্রেতা হাফিজুর(৪০)কে আটক করেছেন তিনি। শুক্রবার রাতে উপজেলার ছাতারী এলাকায় এই অভিযান চালানো হয়।এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

চলতি মাসের ৭ ডিসেম্বর রাজশাহীর সীমান্তবর্তী বাঘা উপজেলায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন মো: সেরাজুল হক । তাঁর চাওয়া দেশের মানুষের কল্যাণে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়া। এ জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে সকল পেশাজীবী সম্মানিত নাগরিক বৃন্দের কাছে তথ্য প্রদান-সহ সার্বিক সহযোহিতা চেয়ে ছিলেন। ওসির এই চাওয়াকে ইতিবাচক হিসাবে মন্তব্য করেছেন বাঘার সুশীল সমাজ। তবে যোগদানের চার দিনের মাথায় তিনি দেখালেন নতুন চমক।

বাঘার অনেকেই মনে করতেন, অত্র উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পদ্মার চরাঞ্চলে অতি গোপনে কিছু বাড়িতে কম-বেশি গাঁজার চাষ হয়ে থাকে। যা বিগত দিনে আটক-জব্দ দুটোয় করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এবার মিলল সমতল এলাকার ছাতারী গ্রামে।সেখানে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছিলেন ঐ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান(৪০)।

অভিযোগ রয়েছে, তিনি নিজে মাদক সেবনের সাথে জড়িতে আবার গোপনে বিক্রিয়ও করেন। তবে তার বাড়ির আঙ্গিনায় বিশাল আকৃতির গাঁজার গাছ এর সন্ধ্যান কেউ জানতেন না। কিন্তু নতুন ওসি যোগদানের পর তিনি এ খবর পেয়ে যান বিশেষ মাধ্যমে। অত:পর চারদিনের মাথায় শুক্রবার রাত ৯ টায় চলে বিশেষ অভিযান। অবশেষে উপড়ে ফেলা হয় গাঁজার গাছ । আটক হন মাদক ব্যবসায়ী হাফিজুর।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক শনিবার(১৩ ডিসেম্বর) তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর। বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে তথ্য সংগ্রহের করে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই অন্তে শুক্রবার রাত ৯ ঘটিকায় আসামি হাফিজুলকে আটক করে, তার দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক উক্ত গাঁজার গাছটি তার হেফাজত থেকে জব্দ করা হয়। সে বেশ কিছুদিন পূর্বে গাছটি রোপন করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেবন ও বিক্রয় করে আসছিলে।

ওসি আরো জানান, এ সংক্রান্তে মাদক বিরোধী আইনে একটা মামলা রজু করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: December 13, 2025 | সময়: 10:01 am | Daily Sunshine