সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ-২আসনের বিএনপির প্রার্থী মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব নাচোল মৎস্য খামারের সামনে থেকে মশাল মিছিলটি স্টেশন এলাকা প্রদক্ষিন করে নাচোল রেলওয়ে প্লাটফর্মে বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী মেম্বার,ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহম্মেদ, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের তিন উপজেলায় তার কোন জনপ্রিয়তা নাই। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তাদের সাথে সখ্যতা রেখেছিলেন। বিগত ১৫বছর তিনি কোন আন্দোলন সংগ্রামে ছিলেন না। এমনকি কোন নেতাকর্মীর সাথে কোন ধরনের যোগাযোগ রক্ষা করেননি। তাই উনার মনোনায়ন বালিত করে যারা দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করেছেন নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন তাদেরে মধ্যে থেকে যোগ্য নেতাকে মনোনায়ন দেয়ার জোর দাবী জানান।

ডলার/শামি


প্রকাশিত: November 27, 2025 | সময়: 9:59 pm | Daily Sunshine