সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর 

পাবিপ্রবি প্রতিনিধি :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড.মীর হুমায়ুন কবীর।
মঙ্গলবার(২৫ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম ও রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিন স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ই ডিসেম্বর ২০২৫খ্রি. হতে অধ্যাপক ড.মীর হুমায়ুন কবীর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন এবং অনুষদের ডিন এর দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার অনুকূল পরিবেশ তৈরি, বিভাগগুলোর ক্লাস-পরীক্ষা গতিশীল রাখা এবং অনুষদের তত্ত্বাবধানে নিয়মিত সেমিনার আয়োজনের দিকে আমার লক্ষ্য থাকবে।”
আল আমিন /শামি


প্রকাশিত: November 26, 2025 | সময়: 8:40 pm | Daily Sunshine

আরও খবর