বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুজন রানাকে

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগর আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আনসার ও ভিডিপি কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুষ টি.আই মোঃ জুয়েল, মহিলা টি.আই কামরুন্নাহার ও মহিলা টি.আই তিথি।

এ সময় রাজশাহীর সকল ওয়ার্ডের ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, সকল থানার আনসার কোম্পানি কমান্ডার, সহকারী কোম্পানি কমান্ডার এবং প্লাটুন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বদলি জনিত কারণে দায়িত্ব পরিবর্তন হওয়ায় সহকর্মীরা সুজন রানার হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় তার সুদীর্ঘ কর্মজীবনের সাফল্য, সততা ও নিষ্ঠার প্রশংসা করা হয়।

সহকর্মীরা বলেন, রাজশাহী আনসার ও ভিডিপিতে দায়িত্ব পালনকালে তিনি সফলভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং মাঠ পর্যায়ে সদস্যদের উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে সবসময় পাশে ছিলেন।

সবুজ/শামি


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫ | সময়: ৭:১৫ অপরাহ্ণ | Daily Sunshine