সর্বশেষ সংবাদ :

বাঘায় সড়ক দুর্ঘটনার পাঁচদিন পর না ফেরার দেশে ইয়ামিন

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় গুরুত্বর সড়ক দুর্ঘটনায় আহত ইয়ামিন অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। তিনি ছিলেন বাঘার অগনিত মানুষের হৃদয়ের স্পন্দন । তাকে বাঁচানোর শেষ চেষ্টা স্বরুপ ঘটনার দু’দিনর পর রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউ থেকে আইসিউ সম্বলতি হেলিকপ্টারে করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্ত সেখানেও শেষ রক্ষা হলো না তার। অবশেষে ঘটনার পাঁচদিন পর আজ (৫-নভম্বের) রাত প্রায় সাড়ে ৮ টায় ইয়ামিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তার মুত্যুতে শোকাহত পুরো পরবিবার সহ-স্থানীয় জনতা।

জানা যায়, বৃহস্পতিবার(৩০-অক্টবর) দুপুর একটার দিকে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর মসজদি সংলগ্ন বাঁকে একটি চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ইয়ামিন(২৫)। এ ঘটনায় তার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথায় গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উপজলো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ইয়ামিন বাঘা উপজলো বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল মামুনের ভাতিজা এবং বিশিষ্টি সমাজ সেবক আব্দুর রহমান এছার নাতি।

এদিকে তার অবস্থা মর্মান্তিক হওয়ায় র্কতব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ট করেন। এরপর পরিবারের লোকজন তাকে রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিউতে রেখে চিকিৎসা করাচ্ছিলেন । এমতাবস্তায় তার অবস্থা আরো অবনতি দেখা দিলে ঘটনার দুইদিন পর তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে পরকালে চলে যান।

বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান,  ট্রাকটিকে স্থানীয় লোকজনের মাধ্যমে আটক করা সম্ভব হয়ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমদের কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ সংক্রান্তে প্রথমিক ভাবে একটি জিডি করা হয়ছে। এখন মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নুরুজ্জামান /শাহজাদা


প্রকাশিত: November 5, 2025 | সময়: 10:45 pm | Daily Sunshine

আরও খবর