সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগরের আংশিক কমিটি গঠন বিএনপির

প্রেস বিজ্ঞপ্তি :

মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের নাম উল্লেখ করে দলের রাজশাহী মহানগরের আংশিক কমিটি গঠন করেছে বিএনপি। আজ শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান।

সম্প্রতি, রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। মামুনুর রশিদ মামুন সদ্য বিলুপ্ত মহানগর কমিটির সদস্য সচিব ছিলেন। মাহফুজুর রহমান রিটন যুবদলের মহানগররের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার,ওলিউল হক রানা,এডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক,আবুল কালাম আজাদ সুইট,মুক্তার হোসেন,জয়নাল আবেদিন শিবলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১ নম্বর সদস্য এ্যাড. এরশাদ আলী ঈসা ও ২ নম্বর সদস্য মোঃ মাইনুল আহসান (পান্না)।

রুহুল কবির রিজভী জানান, মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটন-কে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: November 1, 2025 | সময়: 2:39 pm | Daily Sunshine

আরও খবর