, , ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, সর্বশেষ এবছরের ১৭ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একই বছরের ১৩ জানুয়ারি স্তগিত ঘোষণা করা হয়। এরও আগে ২০২৪ সালে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী।
নাজমুল হুদা/শামি