সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় পুকুর খনন করায় ও খাল খনন না করায় জলাবদ্ধতায় হাজার বিঘা জমি অনাবাদি

ইমাম হোসেন,ডিজিটাল:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধ ভাবে জমির শ্রেণী পরিবর্তন করে অপরিকল্পিত ভাবে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন করায় ও দীর্ঘ দিন ধরে উপজেলার খাল গুলো খনন না করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনাবাদি ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রায় হাজার বিঘা জমি। এতে করে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, তেমন প্রভাব পড়েছে কৃষি উৎপাদনে।

এছাড়াও উপজেলাটি ঘুরে দেখা গেছে, ভালুকগাছি, জিউপাড়া, শিলমাড়িয়া ইউনিয়নে গত ১০ বছরে আবাদি জমিতে পুকুর খননের ফলে কৃষি জমি কমছে প্রায় অর্ধেকেরও বেশি। কোথাও কোথাও খাল ও বিলের মুখ বন্ধ করেও খনন করা হয়েছে পুকুর। আবার অনেক জায়গায় তোয়াক্কা করা হয়নি সরকারি খাস জমির। কোনো কোনো স্থানে সরকারি জমি দখল করে করা হয়েছে পুকুর। অবার কেউ কেউ বাড়ি নির্মাণ করেছেন খাল দখল করে। উপজেলাটির প্রতিটি ইউনিয়নেই কম বেশি একই অবস্থা। এসব দখল দখল আর পুকুর খননকে কেন্দ্র করে মাঝে মাঝে দেখা যায় সংঘর্ষের মতো ঘটনাও। আর সাধারণ কৃষকরা চাইছেন খাল বিল অতি দ্রুত উদ্ধার ও খনন। এতে করে লাভবান হবেন কৃষক ও অত্র এলাকার বাসিন্দারা।

ভালুকগাছি এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, আমি সরকারের কাছে দাবি জানাই অতি দ্রুত খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ এই এলাকায় প্রায় দুইটি বিলে ২ থেকে ৩০০ বিঘা জমি অনাবাদি পড়ে থাকে। অথচ আগে সব রকম ফসল হতো এসব জমিতে। এখন জলাবদ্ধতার কারণে আর ফসল হয় না।

 

ফিরোজ নামের আরেক ব্যক্তি তিনি জানিয়েছেন খুব দ্রুত খাল গুলো উদ্ধার ও খননের প্রক্রিয়া শুরু করা হোক। এছাড়াও প্রতিটি এলাকার স্থানীয় কৃষকরা খাল গুলো খনন করে দেওয়ার জোর দাবিও জানান।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান তিনি বলেন, উপজেলার সংশ্লিষ্ট দপ্তর গুলো এ বিষয় নিয়ে কাজ করছে। এছাড়াও আগামী মৌসুমে শ্রেণী বদল করে কোন রকম, কোন পুকুর খনন করতে দেওয়া হবে না।

সানশাইন /শামি


প্রকাশিত: October 21, 2025 | সময়: 6:54 pm | Daily Sunshine