সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পাইলটকে সংবর্ধনা প্রদান

স্পোর্টস রিপোর্টার: বিসিবি এর নব নির্বাচিত পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংর্বধনা প্রদান করেছে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী।
শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিসিবি‘র পরিচালক ও হাই পারফরমেন্সর চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা দিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইস উদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু। এছাড়া খালেদ মাসুদ পাইলটের হাতে ফুলেল শুভেচ্ছা তুলেদেন ফর্মার ক্রিকেটার অব রাজশাহী (এফসিআর) এর নেতৃবৃন্দ। এছাড়াও সোনালী অতিত ক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় খেলোয়াড়বৃন্দ. রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডন্স কর্মী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মুসফিক রহমান বাবু, সাইফুল্লাহ খান জেমসহ রাজশাহীর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে এক পর্যায়ে পাইলট তার বক্তব্যে বলেন, আমি ৩নং ক্যাটাগরী থেকে পরিচালক হয়েছি। আমি সারা দেশের হয়ে কাজ করবো। দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।


প্রকাশিত: October 11, 2025 | সময়: 3:25 am | সুমন শেখ