সর্বশেষ সংবাদ :

রাবিতে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ জন

রাবি প্রতিনিধি ডিজিটাল :

রাজশাহী বিশ্ববিদ্যালয়( রাবি) হল সংসদ নির্বাচনে ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে মেয়েদের ছয়টি হলে ৩৯ জন এবং ছেলেদের ১ টি হলে (বিজয়-২৪) ৩ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া মেয়েদের ৪ টি হলে ৪ টি পদের বিপরীতে কোন প্রার্থীই নির্বাচন করছে না।

১৪ সেপ্টেম্বর (রবিবার) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। মেয়েদের হলগুলোর মধ্যে বেগম খালেদা জিয়া হলে সর্বোচ্চ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া বেগম রোকেয়া ও রহমতুন্নেসা হলে ৯ জন করে , জুলাই-৩৬ হলে ৭ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন ও মন্নুজান হলে মাত্র ১ জন নির্বাচিত হয়েছেন। তবে শীর্ষ ৩ পদে কোন হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী হচ্ছেনা।

এদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদসহ মেয়েদের ৪ টি হলে ৪ পদ ফাঁকা রয়েছে। বেগম রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১ টি করে ৩ টি পদ ফাঁকা রয়েছে।

পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু’র প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর ড. মো. সেতাউর রহমান বলেন, যে পদ গুলো ফাঁকা থাকবে সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোন ভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।

নাজমুল হুদা/ শামি


প্রকাশিত: September 14, 2025 | সময়: 10:38 pm | Daily Sunshine