সর্বশেষ সংবাদ :

রাকসু-সিনেট-হল সংসদ নির্বাচনে মোট প্রার্থী ৯০৩ জন

রাবি প্রতিনিধি, ডিজিটাল :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদেে ২৪৮, সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন ও ১৭ টি আবাসিক হলে ৫৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি ভিপি পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের মধ্যে ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন।

‎এদের মধ্যে মেয়েদের ৬ টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন। ফলে শীর্ষ ৩ পদেই কোন হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী হচ্ছে না।

 

‎রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে ছেলের ১১ টি আবাসিক হলে ১৭ হাজার ৬০০ জন ও মেয়েদের ৬ টি আবাসিক হলে ১১ হাজার ৩০৫ ভোটার রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎নাজমুল /শামি


প্রকাশিত: September 14, 2025 | সময়: 7:25 pm | Daily Sunshine

আরও খবর