, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় শুক্রবার (১২-সেপ্টেম্বর) ভোর রাতে নিয়মিত অভিযানে অত্র এলাকার চিহৃিত হ্যাকার রাজু আহাম্মেদ ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ কবির হোসেনকে পঞ্চাশ পিচ ইয়াবা সহ আটক করেছে পুলিশ । এলাকাবাসীদের দাবি, বর্তমানে হরেক রকম মাদক এবং হ্যাকারে ছেয়ে গেছে উপজেলার সীমান্তবর্তী এলাকা।
স্থানীয় লোকজন বলছেন, বর্তমানে ইমো-বিকাশ হ্যাকার, মাদক ও মোবাইল জুয়ায় ছেঁয়ে গেছে সীমান্তবর্তী বাঘা উপজেলা। এদের কেউ-কেউ দামি মোটর সাইকেল অথবা প্রাইভেটকার ব্যবহার করছে,আবার অনেকেই তৈরী করছে ডুপলেক্স বাড়ি, আবার কেউ-কেই মাঝে মধ্যে বিমান যোগে বিদেশ ভ্রমন করে ল্যাগেজ ব্যবসা করছে। এ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, রাজশাহীর বাঘায় ইমো-বিকাশ হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দীর্ঘ দিনের। বর্তমানে তার সাথে নতুন করে যোগ হয়েছে মোবাইল ফোনে জুয়া খেলা। সম্প্রতি সরকার এ নিয়ে যাদের মোবাইলে জুয়া খেলার এ্যাপ্স পাওয়া যাবে তাদের জেল-জরিমানার বিজ্ঞাপ্তি প্রকাশ করলেও তা কোন ভাবেই রোধ করা যাচ্ছেনা । এর সাথে সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে রয়েছে, ইয়াবা ও ফেন্সিডিল বিক্রীর জম-জমাট ব্যবসা।
পুলিশের দেয়া তথ্য মতে, মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী-সহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। বাঘায় এদের সংখ্যা প্রায় শতাধিক ছড়িয়ে যাবে।বিগত সময়ে যৌথ বাহিনীর অভিযানে এদের অনেকে গ্রেফতার হলেও বর্তমানে নানা কারনে গ্রেফতার সংখ্যা কমে এসছে।
নাম প্রকাশ না করার শর্তে বাঘায় দুই শিক্ষক জানান, বর্তমানে ইমো-বিকাশ হ্যাকার ও মোবাইল জুয়া খেলা-সহ মাদকে ছেঁয়ে গেছে সীমান্তবর্তী বাঘা উপজেলা। এদের কেউ-কেউ দামি মোটর সাইকেল অথবা প্রাইভেটকার ব্যবহার করছে , আবার অনেকেই তৈরী করছে ডুপলেক্স বাড়ি,আবার কেউ-কেই মাঝে মধ্যে বিমান যোগে বিদেশ ভ্রমন করে ল্যাগেজ ব্যবসা (নানা প্রকার ইলেকট্রনিক সামগ্রী) এনে সরকারকে শুল্ক ফাঁকি দেয়ার মাধ্যমে দেশের দামি-দামি মার্কেটে বিক্রয় করে মোটা অংকের টাকা আয় করছেন।যা দেখেও দেখছেনা আইন শৃক্ষলা বাহিনী। আর এ সমস্ত ঘটনার সাথে জড়িতদের বয়স কুড়ি থেকে পচিশ এর মধ্যে হবে বলেও মন্তব্য করেন তারা।
সার্বিক বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান, জানান অন্যায়কারীদের সাথে আমার কোন আপোশ নেই। আমরা এ সকল বিষয়ে তথ্য প্রদানের মাধ্যমে জনগণের সার্বিক সহযোগিতা চাই। আমরা গত কয়েক মাসে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আটক করেছি। হ্যাকার এবং জুয়াড়ুদের বিষয়ে তথ্য পেলে তাদেরকে ছাড় দেয়া হবেনা। সর্বশেষ শুক্রবার ভোর রাতে একজন হ্যাকার ও মাদক সহ আসামী আটক করতে সক্ষম হয়েছেন বলেও তিনি অভিমত প্রকাশ করেন।
সানশাইন /শামি