, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ‘জুলাই ৩৬’ স্মরণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মেসার্স নাবিল এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বদলগাছীর সম্মানিত শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক এস.এম. জাকিতুল্যাহ। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি কলেজের অবঃ অধ্যাপক এস.এম. ইউনুছার রহমান।
বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী এস. এম. নাবিল মেহ্জা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি মডেল পাইলট হাই স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রানা হামিদ /শামি