, , ।
আব্দুস সালাম, গংগাচড়া রংপুর :
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর হিন্দুপল্লীতে হামলা ও ভাঙচুর ঘটনায় উস্কানির দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে আটক করেছে যৌথ বাহিনীর একটা টিম । তিনি রংপুর থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার দৈনিক যুগের আলো নিজস্ব প্রতিবেদক ছিলেন।
অভিযুক্ত সাংবাদিক হামলা ও ভাঙচুর ঘটনার সময় ছিলেন। তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং বিভিন্ন তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ রয়েছে।
গংগাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক চারটার দিকে রংপুর সদর উপজেলা হরিদেবপুর ইউনিয়ন চওড়াপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে যৌথ বাহিনী একটি টিম আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে অভিযুক্ত সেলিমকে গংগাচড়া মডেল থানা পুলিশ কাছে হস্তান্তর করে তাকে হিন্দু পল্লীতে হামলা ও ভাঙচুর ঘটনায় মামলায় গ্রেফতার দেখানো হয়।
রবিবার আটককৃত হাবিবুর রহমান সেলিম কে আদালতে পাঠানো হয়েছে।