দুর্গাপুরে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা- ২০২৫’ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ক্যাম্পে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মাদ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম, জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমীন সুলতানা এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সহযোগিতায় ছিলেন বিডি ক্লিন দুর্গাপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, “এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ মানুষের মাঝে সচেতনতা বাড়ায় এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলে। রক্তদান একটি মহৎ কাজ, যা মানবিক দায়িত্ববোধ থেকে উৎসাহিত হওয়া উচিত। উপজেলা প্রশাসন সব সময় জনসেবামূলক কাজে পাশে থাকবে।”
আয়োজক সূত্র জানায়, মেডিকেল ক্যাম্পে আগতদের বিনামূল্যে রক্তচাপ, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়। রোগীরা চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও গ্রহণ করেন।
রবি/শামি
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক উদ্যোগে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫ | সময়: ১১:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর