বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু:
মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহিম হোসেন, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বই মানুষকে আলোকিত করে। এ কারণে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের বই পড়া প্রয়োজন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বছরে কমপক্ষে ৪ বার পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক বই পাঠের অনুষ্ঠান করার আহবান জানান। এর পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শন করেন।
লিয়াকত আলী /শামি