আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এই কথা আর শুনতে চায় না: ড. আব্দুল মঈন খান

স্টাফ রিপোর্টার :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এই কথা আর শুনতে চায় না।

আজ সকাল ১১ টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত  নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এসময় তিনি আরো বলেন,সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া।

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগনের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।এ সময় তিনি বিগত সরকার আওয়ামী লীগের মত আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন,আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এই কথা আর শুনতে চায় না।আজ সকাল ১১ টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত  নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এসময় তিনি আরো বলেন,সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগনের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া। এ সময় তিনি বিগত সরকার আওয়ামী লীগের মত আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন।অনুষ্ঠানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

 

রকিবুল হাসান /শামি


প্রকাশিত: জুলাই ১২, ২০২৫ | সময়: ২:২৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর