সর্বশেষ সংবাদ :

বাঘায় চুরি মামলাসহ দু’জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘা থানা পুলিশ নিয়মিত চুরি মামলা-সহ দু’জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তিনটি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করেন।

অভিযুক্তরা হলো : ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবির হোসেন (৪৫), পিতা মোঃ আব্দুল খালেক প্রামাণিক, গ্রাম বাউসা হেদাতিপাড়া ও মোঃ তছিকুল ইসলাম, পিতা মোঃ ময়েন উদ্দিন, গ্রাম কেশবপুর। অপর দিয়ে নিয়মিত চুরির সঙ্গে সম্পৃক্ত মোঃ রুবেল(২৭), পিতা- রমু , গ্রাম দীঘা হাজিপাড়া তাকেও গ্রেফতার করেন পুলিশ ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের সোববার রাতে গ্রেফতার করা হয়েছে। অত:পর মঙ্গলবার সকালে বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: July 8, 2025 | সময়: 4:40 pm | Daily Sunshine