সর্বশেষ সংবাদ :

বাঘায় সাজাপ্রাপ্ত দুজনসহ ওয়ারেন্টভূক্ত ছয় আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় দু’জন সাজাপ্রাপ্ত আসামী সহ মোট ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশিষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলায় অভিযুক্ত এসব ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত পলাতক আসামীরা হলো, রোমান সরদার (৩২) পিতা নওশাদ সরদার, সাং গোচর, আব্দুর রহিম, পিতা মৃত আছেন আলী, সাং ভানুকর, (সাজাপ্রাপ্ত) জয় আহাম্মেদ লিখন, পিতা এখলাছ মন্ডল, সাং- আলাইপুর, শিরিনা খাতুন, স্বামী হাফিজুর রহমান, সাং- হরিরামপুর, হাফিজুর রহমান, পিতা শামসুল হুদা, সাং- হরিরামপুর এবং মাসুদ রানা, পিতা মাজদার, সাং ভানুকর, (সাজাপ্রাপ্ত)। সকলের বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।
বাঘা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নির্দেশে পুলিশের একটি চৌকশ দল অত্যান্ত দক্ষতার সাথে বিশেষ অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এর মধ্যে একজন মহিলা আসামী রয়েছেন।
বাঘা থানা অফিসার ইনজার্চ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর শুক্রবার সকালে তাদের সকলকে একযোগে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: July 5, 2025 | সময়: 2:56 am | সুমন শেখ

আরও খবর