সর্বশেষ সংবাদ :

রাবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে রাবি ফিশরীজ সমিতি ও ফিশারীজ বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ এবং বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের তুঁতবাগান সংলগ্ন গবেষণা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
সেখানে ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল ও বিভাগের সভাপতি প্রফেসর মো. ইসতিয়াক হোসেনসহ অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপ-উপাচার্যদ্বয়, অনুষদের অধিকর্তা ও বিভাগের সভাপতি, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।
দুপুরে ফিশারীজ বিভাগে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিভাগের সভাপতির সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা এবং প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর মোহা. আখতার হোসেন।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:17 am | সুমন শেখ