সর্বশেষ সংবাদ :

বাগমারায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় আইন শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আব্দুস সোবহান, অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রাখমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, গোন্দিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল হোসেন, বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দীন, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।


প্রকাশিত: July 1, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ

আরও খবর