সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বিএনপির বহিষ্কৃত নেতার বাড়ি থেকে অস্ত্র, মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবন বহিষ্কার হওয়া রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক মেম্বারের বাড়ি থেকে দেশীও অস্ত্র দুইটি চাপাতি, একটি রামদা, একটি রড, একটি প্লাটিক পাইপ ও খড়ের ঘরের মধ্যে হতে একটি চাইনিজ কুড়ালের ডাট উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। পাশাপাশি একটি মোটরসাইকেল রেজিঃবিহীন, চেসিস ইঞ্জিন নং অস্পষ্ট, রং লাল জব্দ করেন। বর্ণিত আলামতগুলি পুঠিয়া থানায় নিয়ে যান। বুধবার দুপুর ২ টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে এ অভিযান-তল্লাশী করে এই সব মালামাল উদ্ধার করা হয় বলে পুঠিয়া থানা তদন্ত ওসি দুলাল এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার ওসি তদন্ত দুলাল উদ্দিনের নেতৃত্বে এসআই আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্সসহ রফিকুল ইসলাম রফিক মেম্বারের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ির বাহিরের বাথরুমের ছাদের উপর থেকে একটি ব্যাগের মধ্যে থাকা দেশীও অস্ত্র দুইটি চাপাতি, একটি রামদা, একটি রড, একটি প্লাটিক পাইপ ও খড়ের ঘরের মধ্যে হতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। পাশাপাশি একটি ১০০সিসি লাল রং এর মোটরসাইকেল রেজিঃবিহীন, চেসিস ইঞ্জিন নং অস্পষ্ট, জব্দ করে পুঠিয়া থানা পুলিশ নিয়ে যায়।
এবিষয়ে পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলালা উদ্দিন বলেন, গত সোমবার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে পূর্ব শত্রুতার জেরে হান্নান ও সেনা সদস্যের বসতবাড়িতে আগুন, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এই বিষয় থানা বাদী হয়ে ভুক্তভোগী হান্নান একটি এজাহার ডায়ের করেন। আমরা বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী রফিক মেম্বারের বাড়িতে অস্ত্র আছে। এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে জমিজমার বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে হান্নানের বসতবাড়িতে আগুন, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সাথে ভুক্তভোগী হান্নানের ছেলে তুষারের হাতিনাদা বাজারে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে উক্ত বিষয়ের জের ধরে রফিক মেম্বর তার লোকজন নিয়ে ভিকটিম হান্নানের বাড়ীতে ভাংচুর করে রান্না ঘর, গোয়ালঘরে ভাংচুরসহ অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এতে ভুক্তভোগী রমজানের ছেলে হান্নান বাদী হয়ে ৯ জুন রাতে পুঠিয়া থানায় রফিকুল ইসলাম রফিককে ১ নম্বর আসামী করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে পুঠিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার ১১ জুন দুপুর ২ টার দিকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ভুক্তভোগী হান্নানের বাড়ি সহ সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের বসতবাড়ি পরিদর্শন করেন। এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তার কিছু সময় পরই রাজশাহী জেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক আবু সাঈদ, রাজশাহী জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ এই তিন জনের স্বাক্ষরিত লিখিত এক বিজ্ঞপ্তিতে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও হাদিনাদা ৫ ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রফিককে আজীবন বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।


প্রকাশিত: June 12, 2025 | সময়: 4:04 am | সুমন শেখ

আরও খবর