ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার: ঈদের ছুটিতে রাজশাহীর বিনোদন স্পট গুলোতে ভ্রমন পিপাসুদের উপচেপড়া ভীড়। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে বাড়িতে আসা বিভিন্ন বয়সী মানুষ ও দর্শনার্থীদের আনা-গোনায় মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর বিভিন্ন পর্যটন স্পটগুলো।
সরেজমিনে দেখা যায়, ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়তি আনন্দ উপভোগ করেত রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ঢল নেমেছে। পর্যটন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দে মেতে উঠছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। কেউ পদ্মার উত্তাল ঢেউ আর নদীর তীরে বসে নির্মল ঠান্ডা বাতাস উপভোগ করছেন। শেষ বিকেলে সূর্যাস্তের মনোমুগ্ধ কর চিত্র উপভোগ করছেন। আবার অনেকে অন্যসব পর্যটন কেন্দ্র ঘুরছেন। বিশেষ মুহুর্তগুলো স্মৃতির এলবামে ধরে রাখতে ছবি তুলছেন। অনেকেই প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে ঈদ উপলক্ষ্যে রাজশাহীর বিনোদন স্পাট গুলোকে সাজানো হয়েছে নানা অপরূপ সাজে। ফলে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে এসে খুশি পর্যটক ও দর্শনার্থীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনে এই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে রাজশাহীর পদ্মার পাড়সহ বিভিন্ন বিনোদন স্পটগুলো ঘুরতে পেরে তারা বেশ খুশি। শুধু বড়োরাই নয়, শিশুদের ও আনন্দের কোন কমতি ছিলো না।


প্রকাশিত: জুন ১১, ২০২৫ | সময়: ২:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর