, , ।
স্টাফ রিপোর্টার: প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, এক সময় গ্রামের শিশু, কিশোর ও যুবকেরা কাবাডি খেলাধুলায় মত্ত থাকতো।
উপকরণবিহিন গ্রাম বাংলার অতি পিরিচিত এই কাবাডি খেলা ১৯৭২ সাল থেকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পায়। এছাড়াও গ্রামবাংলার সব অঞ্চলেই জনপ্রিয় এই খেলাটি সাফ গেমসেও অন্তর্ভূক্ত করা হয়েছে। তাই ঐতিহ্যবাহী কাবাডি খেলা গ্রাম-বাংলার প্রাণের স্পন্দনের সাথে মিশে আছে। আমাদের আদি ক্রীড়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অবশ্যই এই ধরনের প্রতিযোগিতা অতি জরুরি। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের গ্রামীণ জনপ্রিয় কাবাডি খেলা সম্পর্কে জানতে পারবে এবং বেশি বেশি চর্চা করার সুযোগ পাবে।
সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে ঈদ পুনর্মিলনী কাবাডি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, খেলা আমাদেরকে শৃঙ্খলা শেখায়, শিক্ষা আমাদের সততা শেখায়। আবার খেলাধূলা আমাদের শারীরিক সক্ষমতা অর্জনে অবদান রাখে। এই তিনটি বিষয়ে মনোযোগি হলে আমাদের সন্তানেরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি খেলা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠছে। কিন্তু এই খেলাটি আমাদের জাতীয় খেলা। অথচ কাবাডি হারিয়ে যাচ্ছে বাঙালির খেলার তালিকা থেকে। এই কাবাডিকে রক্ষা করতে হবে। সেই লক্ষ্যে গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’- এই স্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গ কাবাডি একাডেমি দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে। জেলার আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর মধ্যে উদ্বোধনী খেলায় দূর্গাপুর উপজেলা দল ও পুঠিয়া উপজেলা দল অংশগ্রহন করেছে। এই প্রতিযোগিতা চলবে আগামী ১০ জুন পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক কাবাডি রেফারি ও উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএমএ মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট এএফএম আশাদুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান, কাবাডি ফেডারশেনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মজনু ও মহানগর যুবদলের সাবেক সদস্য রুবেল।