তাহেরপুরে শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর তাহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পাঁচটায় তাহেরপুর পৌরসভা অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বিএনপির আহবায়ক আ.ন.ম সামসুর রহমান মিন্টু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. ফজলুল করিম। তিনি বলেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেননি। একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সেক্টর কমান্ডার হিসাবে মেজর জিয়াউর রহমান প্রথম যে কথাটি বলেন সেটি হলো যদি একটি বুলেট আসে প্রথমে তা আমার বুকে লাগবে। তার সেই কথায় সেদিন মুক্তিযোদ্ধারা অনুপ্রানিত হয়েছিলো। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।
অনুষ্ঠানে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডীন প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন জিয়াউর রহমান ছিলেন একজন অবিসাংবাদিত নেতা। তিনি যদি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতেন বাংলাদেশ উন্নত বিশ্বের শিখরে পৌঁছে যেত। আরেক বক্তা ড. মাসুদুর রহমান খান প্রফেসর প্রাণ-রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, একাত্তর সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ভারতে পালাতে ব্যাস্ত তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের ও নিজের জীবনের কথা না ভেবে বুক ভরা সাহস নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
তিনি বলেন জিয়াউর রহমানের আদর্শ ছিলো সততা তার দেশপ্রেম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, কৃষক দলের নেতা টিটু। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলা ও তাহেরপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুন ১, ২০২৫ | সময়: ৩:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর