, , ।
রাবি প্রতিনিধি, ডিজিটাল:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের (এসআরএ) আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহির আমিন-কে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসিন খান-কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (২৮ মে) আগামী এক বছরের জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এ এম সাকিবের সুপারিশক্রমে সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এ কমিটি অনুমোদন করেন।
আজ শুক্রবার (৩০ মে) প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানান।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নুসরাত ইশিতা ও মো. আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল বারিক ও মাহমুদুল হাসান। কোষাধ্যক্ষ হিসেবে মো. মুরাদ হোসাইন, সহকারী কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে এস. এম. রিজন, সহ-সাংগঠনিক সম্পাদক মুবতাসিম তালাল।
প্রচার সম্পাদক হিসেবে মো. মাঈনুল ইসলাম রাজু, মানবাধিকার পর্যবেক্ষণ সম্পাদক রাজিয়া সুলতানা আকন্দ জিসা, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক আবু ছালেহ শোয়েব, আইন সহায়তা সম্পাদক শিহাব হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, অফিস সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাত আরমান, সহ-অফিস সম্পাদক মামুনুর রশীদ।
ক্রীড়া সম্পাদক হিসেবে শাহীন আলম, আইটি সম্পাদক রাকিবুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সুপ্রভা ইসলাম, জনসংযোগ সম্পাদক সাজ্জাদ হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মাশকাত হোসাইন সৌমিক, ছাত্রকল্যাণ সম্পাদক মো. ফেরদৌস শরীফ, গবেষণা ও উন্নয়ন সম্পাদক মোছা. নুসরাত জাহান নওরীন, সহ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক মাসুমা ইসরাত মুমু।
এছাড়ও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাসিব জাওয়াদ, লাবু হোসেন, জাকিয়া ইসলাম রোজা, মো. আল ফারাবি, মো. হাবিবুল্লাহ বাহার, শাহজাহান তপু, মো. কাওসার হোসাইন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ২০১৭ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করে এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ নানা সামাজিক ও দাতব্য বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।
সানশাইন/নাজমুল /শামি