সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা দিল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রাজশাহী আর্মি ক্যাম্প, ৪০ ইস্ট বেঙ্গল মেকানাইজডের তত্বাবধানে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে চিকিৎসা সেবা কার্যক্রম চলে।
রাজশাহী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সাদিক জানান, মেডিকেল ক্যাম্পে তাদের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সারাদিন যত রোগী এসেছেন, তাদের সবাইকেই চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে।


প্রকাশিত: May 30, 2025 | সময়: 4:14 am | সুমন শেখ