বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন সপুরা এলাকার বারো রাস্তার মোড়স্থ আল-আমিন সুপার মার্কেট চত্বরে শুক্রবার (২০ মে) রাজশাহী জেলা মটর মেকানিজ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই নির্বাচনে ইউনিয়নের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১০৪ ভোট পেয়ে মো. রশীদ উদ্দিন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ১০১ ভোট পেয়ে মনিরুল ইসলাম জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. শমসের আলী ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে মোট ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন এবং কর্মরত সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।