সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আমবাগান থেকে সাগর (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২২ মে রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের একটি আমগাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, যুবকটি কাজিগ্রামের আফতাব হোসেনের ছেলে। সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাড়ির লোকজন তাকে সকালে দেখতে না পেয়ে বাড়ি সংলগ্ন আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


প্রকাশিত: May 23, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ