সর্বশেষ সংবাদ :

পবায় বিইউপি’র আয়োজনে হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সভা

স্টাফ রিপোর্টার: পবায় বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার (বিইউপি) এর আয়োজনে হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকালে উপজেলা পশুসম্পদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের সদস্য সচিব অঞ্জনা সরকার।
এসময় বিএনপি’র প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোছা. শামসুন্নাহার, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়ক মো. টিপু সুলতান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ, এনজিও নেতৃত্ববৃন্দ, নাগরিক সমাজের সদস্য, সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীগণ অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সুফিয়া খাতুন। আলোচনা সভায়, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার পরিস্থিতির চিত্র মূল্যায়ন ও মানবাধিকার কর্মীদের করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সভায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সদস্যদের মানবাধিকার পর্যবেক্ষণ মূল্যায়ন করে মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন কর্ম তৎপরতা ও উদ্দ্যোগ গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত বক্তারা দেশের চলমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্যোগ প্রকাশ করে বলেন- একটি স্থায়ী উন্নয়ন ও শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। এক্ষেত্রে দেশের চলমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক সদস্যদের দ্বারা মানবাধিকার রক্ষা ও বিশেষ করে নারী অধিকার রক্ষার বিষয়ে তৎপর হবার আহ্বান জানান।


প্রকাশিত: May 19, 2025 | সময়: 3:39 am | সুমন শেখ

আরও খবর