বাঘায় গভীর রাতে দুটি বাড়িতে আগুন, ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ির আসবাবপত্র সহ তিনটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সোয়া একটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তদের ধারনা, গরুর ঘরে কয়েল থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।
এদিকে শুক্রবার সকালে স্থানীয় বিএনপি দলের রাজনৈতিক নেতাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও উপ্রজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সুখনা খাবার সরবরাহ করেছেন। সেই সাথে ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করেছেন খুব শিঘ্রই ঢেউটিন সহ আর্থিক সহায়তা প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় লোকজন জানান, মালিয়ানদহ গ্রামের শামীম হোসেন ও সানারুল ইসলামের গরুর ঘরে থাকা তিনটি গরুসহ তাদের বসতবাড়ির ৫টি কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে। এলাকার লোকজন জীবন বাজি রেখে এই আগুন নিয়ন্ত্র করার চেষ্টা চালায়। তা না হলে পার্শ্ববর্তী আরো অনেক বাড়িতেই আগুন লাগতে পারতো। পরে খবর পেয়ে বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণ করেন।
বাড়ির মালিক শামীম হোসেন জানান, ফায়ার সার্ভিসের দল আসার আগে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণ করার আপ্রান চেষ্টা করেও পারেননি। তবে আগুন নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।
তিনি আরও জানান, এতে তার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা একটি গরু মাংস ব্যবসায়ীর কাছে মাত্র ২০ হাজার টাকা দাম ধরে বিক্রী করেছেন। অপর দিকে সানারুল ইসলাম এরও প্রায় সমপরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, গরুর ঘরে মশার কয়েলের আগুন থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে শেষ পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে কিছু সুখনা খবার দেওয়া হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্থ পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার জন্য বিষয়টি জেলা প্রশাসক মহাদ্বয়কে জানানো হয়েছে।


প্রকাশিত: মে ১৭, ২০২৫ | সময়: ৪:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর