, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: প্রচন্ড তাপদহে দিশেহারা সাধারণ মানুষ। বিশেষ করে দুপুরে প্রখর রোদে ত্রাহি অবস্থা হয়। বছরের উষ্ণতম ঋতু গ্রীষ্মের তাপদাহ, দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচন্ড গরমে নাভিশ্বাস অবস্থা মানুষের।
বিশেষ করে দুপুরে রোদের তীব্র তাপে মানুষের ত্রাহি অবস্থা। এ অবস্থায় গাছ তলায় ছায়ায় বিশ্রাম নিয়ে প্রশান্তি খুঁজছে অনেকে। অনেকে আবার নদী-পুকুর-জলাশয়ে দীর্ঘ সময় সাঁতার কেটে ডুবাডুবি করে গা জুড়িয়েছেন।
গোদাগাড়ী মডেল থানার সামনে রবিবার দুপুরে পদ্মা নদীতে দেখা যায়, একদল শিশু-কিশোর মেতেছে এমন দুরন্তপনায়। দিনের বেলায় বিভিন্ন সময় নদীর বিভিন্ন স্থানে চোখে পড়বে এমন সব চিত্র। তপ্ত রোদে কিছুটা স্বস্তির খোঁজে পদ্মা নদীতে গোসল আর পানিতে শিশুদের খেলায় মেতে ওঠার চিরচেনা দৃশ্য।
গরমে হাঁসফাঁস অবস্থা একটু প্রাণ জুড়াতে একদল শিশু-কিশোর দুরন্তপনায় মেতে উঠেছে। দল বেঁধে তারা কখনো নদীতে কখনো বা পুকুরে দুরন্তপনায় মেতে উঠছে, যে যাঁর মতো করে এই অবস্থা থেকে স্বস্তি পাওয়ার উপায় খুঁজে নিচ্ছেন। এ সময় পুকুর কিংবা নদীতে চোখে পড়ে শিশু-কিশোরদের দুরন্তপনা।