, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জহরুল আলম বাবু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ভবনাীগঞ্জ বাজারে বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফার প্রচার পত্র বিতরণ করেছেন। সোমবার বিকেল তিনটায় বাগমারা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি, নিজেকে রাজশাহী-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
পরে বাগমারা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে প্রায় ১৭ বছর ধরে এলাকায় রয়েছেন। নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলের জন্য কাজ করেছেন। মতবিনিময় সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুবদলের নেতা শহিদুজ্জামান, বিএরপি নেতা আনোয়ার হোসেন, দুলাল উদ্দিন, শরিফুল ইসলাম, আমজাদ হোসেন, জয়নাল আবেদিন প্রমুখ।
এর আগে ভবানীগঞ্জ পৌর এলাকায় তারেক রহমানের ৩১ সম্বলিত প্রচারপত্র বিলি করেন।