সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বালিকাদের কাবাডি প্রশিক্ষন শিবির সমাপ্ত

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ক্রীড়া অফিস ও ইউনিসেফের উদ্দ্যোগে বালিকাদের ৩দিন ব্যাপী অনুষ্টিত মহানগর পর্যায়ের কাবাডি প্রশিক্ষন শিবির শেষ হয়েছে। রবিবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালিকা কাবাডি প্রশিক্ষন শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। বালিকাদের প্রশিক্ষণ প্রদান করেন সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ বিজরী।
এছাড়াও রাজশাহী জেলা ক্রীড়া অফিস ও ইউনিসেফের উদ্দ্যোগে সন্ধ্যায় পবা উপজেলার গোপালপুর কমিনিউটি মাঠে ৩দিন ব্যাপী জেলা পর্যায়ের বালিকা কাবাডি প্রশিক্ষন শিবির শুরু হয়েছে। এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন। প্রশিক্ষন প্রদান করবেন সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ বিজরী। এ সময় সাবেক ফুটবলার ভোলা, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক হাবিবসহ অন্য কর্মকর্তাগন উপস্তিত ছিলেন।


প্রকাশিত: May 12, 2025 | সময়: 4:17 am | সুমন শেখ

আরও খবর