সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ১৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ আটক এক

সানশাইন ডেস্ক: রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আটককৃত আসামি নাম হলো শাহাদত হোসেন শাহু (৫০)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার সাহাপুর এলাকার মৃত শমসেরের ছেলে।

 

জানা গেছে, গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করছিলেন। এ সময় গোপন তথ্যর ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় জন্য অবস্থান করছে।

এই তথ্যর ভিত্তিতে ডিবি পুলিশের টিম শনিবার সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার কাজীহাটা এলাকার অভিযান চালিয়ে আসামি শাহাদতকে আটক করেন। এ সময় আসামির কাছ থেকে ১৪ শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

 

আটককৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: October 13, 2024 | সময়: 2:05 pm | Daily Sunshine