, , ।
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটপাত স্হাপন, ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা সহ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চালিত ইলেকট্রনিক কার্ট- এর সংখ্যা বৃদ্ধির দাবিতে উপাচার্য বরারবর স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৪মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক কর্তৃক প্রদত্ত এক অনুলিপিতে বিষয়টি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার আহবায়ক
আরিফুজ্জামান উজ্জ্বল প্রেরিত অনুলিপিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের পক্ষে উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ কামরুল আহসান বরাবর বলেন” আপনি নিশ্চয়ই অবগত আছেন, আমাদের ক্যাম্পাসের সড়কগুলোতে ফুটপাত নেই, ফলে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্টরা চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। এছাড়া ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসগুলোর জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা নেই। ফলে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়, এমনকি অনেকে বাসে উঠতে পারেন না। অন্যদিকে ক্যাম্পাসে পায়েচালিত রিক্সার পাশাপাশি ইলেকট্রিক কার্ট চালু করা হয়েছে, তবে তা পর্যাপ্ত নয়”
শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কে দ্রুত ফুটপাত নির্মাণ করা , ঢাকা থেকে ক্যাম্পাসগামী বাসের জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করাসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল রুটে দ্রুত সময়ের মধ্যে ইলেকট্রিক কার্ট (ই-কার্ট) চালুর দাবি জানান।
উল্লেখ্য সবশেষে শিক্ষার্থীরা উপাচার্য কে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার , স্বাচ্ছন্দ্য এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠন এবং সহানুভূতিশীলভাবে উল্লিখিত দাবিগুলো বিবেচনার জন্য অনুরোধ করেন
সানশাইন / আমির ফয়সাল/শামি