সর্বশেষ সংবাদ :

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় কলেজ চত্বরে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড.শামীম আরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান, অত্র কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল সামাদ খান, প্রতিনিধি বিদ্যাৎসাহী সদস্য রইসুল ইসলাম, ডিজির প্রতিনিধি বিদ্যাৎসাহী মোঃ শরিফুল আলম, কলেজ চিকিৎসা প্রতিনিধি ডাঃ সহিদুল ইসলাম, শিক্ষা বোর্ডের প্রতিনিধি বিদ্যাৎসাহী আইরিন জাফর, কলেজ হিতৈষী মোহাম্মদ শাহাদাৎ হোসেন, শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক মোহাঃ হাসমত দৌলা, শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক সালেহা আখতার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অএ কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ শাহানুর ইসলাম মিঠু।
আলোচনা সভা শেষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাঝে টেস্ট প্রদান করা হয় এবং আমন্ত্রিত অতিথি বৃন্দদের হাতে সম্মাননা টেস্ট তুলে দেন প্রধান অতিথি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অএ কলেজে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ এনামুল হক মন্ডল। ব্যবস্থাপনায় মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহিন আলম।


প্রকাশিত: September 16, 2025 | সময়: 12:20 am | সুমন শেখ