সর্বশেষ সংবাদ :

যবিপ্রবি শিক্ষার্থীকে হয়রানি,ক্ষমা চাইলেন বাসের স্টাফ

যবিপ্রবি প্রতিনিধি:

বাস ভাড়াকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীকে অকথ্য গালি এবং ফোন আটকে হয়রানি করার ঘটনায় ক্ষমা চাইলেন অভিযুক্ত ওই বাসের স্টাফ।
বুধবার (৩০ এপ্রিল) যশোর নিউমার্কেটের টিকিট কাউন্টারে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাজমিম আক্তারকে অকথ্য ভাষায় গালি ও ফোন আটকে হয়রানির অভিযোগ উঠে এক বাস স্টাফের বিরুদ্ধে। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যশোর কোতয়ালি থাকার এসপিকে অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া তথ্যমতে, ” (বুধবার) ২:৩০ টার সময় আমি আড়পাড়ায় আসার উদ্দেশ্যে কাউন্টারে টিকেট কাটতে যাই। ৫০ টাকা ভাড়া দিতে চাইলে নিতে রাজি হয়না। আমার কাছে আইডি কার্ড ছিল। কয়েকবার বলার পরেও স্টুডেন্ট ভাড়া না নেওয়ায় এবং উল্টো খারাপ ব্যবহার করায় আমি ভিডিও করা শুরু করি এবং ৭০ টাকা দেই টিকিট দেওয়ার জন্য। পরে আমার হাতে ফোন দেখে আমার ফোন সিজ করে নেয় এবং ড্রয়ারে রেখে দেয়। তারপর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনসব ভাষা যা একটা মেয়েকে কেউ বলতে পারে আমার ধারণা ছিল না। অনেকক্ষণ ধরে সে আমাকে গালিগালাজ করতে থাকে। আমি মাফ চাই, বলি যে আমার ভুল হইছে দয়া করে আমার ফোনটা দেন আমি আপনাদের সামনে ভিডিও ডিলিট করে দিচ্ছি।
কয়েকবার বলার পরেও না দিয়ে আরও বেশি বেশি গালি দিতে থাকে। পরে আমার ফোনের লক আমাকে দিয়ে খুলায়ে আমার গ্যালারি তে গিয়ে ভিডিও ডিলিট করে, রিসাইকেল বিন থেকেও ডিলিট করে। আমি বারবার অনুরোধ করি, দয়া করে আমার গ্যালারি তে যাইয়েন না, এটা এটা আমার পার্সোনাল বিষয়।”
এঘটনার প্রেক্ষিতে, ১মে (বৃহস্পতিবার) সন্ধায় উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য যশোর কোতোয়ালি থানায়  শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস মালিক সমিতির সাথে বৈঠকে বসে। সেখানে শিক্ষার্থীরা দাবি তুললে বাস মালিক সমিতি তা মেনে নেন এবং আসামিকে ছয় মাসের জন্য নিজ কর্মস্থল থেকে বহিস্কার করার প্রতিশ্রুতি ও সবার সামনে ক্ষমা চাওয়ার মাধ্যমে এ দফায় তাকে মাফ করে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল,”আসামিকে ছয়মাসের জন্য নিজ কর্মস্থল থেকে বহিস্কারের প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়ার বিষয়ে কোনো গাফিলতি দেখানো যাবেনা,অতিশীঘ্রই বাস মালিক সমিতিকে বিভিন্ন বাস কাউন্টারে হেল্পলাইন সিস্টেম চালু করতে যাতে অতিসহজেই যেকোন বিশৃঙ্খলা বন্ধ করতে পারে”।
সানশাইন/তারেক/শামি

প্রকাশিত: May 2, 2025 | সময়: 7:52 pm | Daily Sunshine

আরও খবর