সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদসহ মা-ছেলে আটক

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা ও ছেলেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আটককৃত রিয়াজুলের বাড়ি থেকে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করে মা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়।
ওসি দুরুল হোদা জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মদ তৈরির কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।


প্রকাশিত: May 1, 2025 | সময়: 6:28 am | সুমন শেখ

আরও খবর